E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিজেপি-কে সমর্থন, অবস্থান স্পষ্ট ডিএমকে-র

নির্বাচনী লড়াইয়ে এ রাজ্যে সিপিএম তথা বামফ্রন্ট তো বটেই, কংগ্রেসেরও মুখোমুখি দাঁড়িয়েছিলেন মমতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৮
এম কে স্ট্যালিন।

এম কে স্ট্যালিন। —ফাইল চিত্র।

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানাল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে। তবে সেই সঙ্গেই ‘পিছন থেকে ছুরি মারা’ কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ব্যাপারে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে তারা।

সিজেপির আন্দোলনের ঢেউ গোটা দেশের নানা প্রান্তে আছড়ে পড়ার পরে বিষয়টি নিয়ে সে ভাবে সরব না হওয়ায় তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে-র ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিপ্রেক্ষিতে ডিএমকে সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সভাপতিত্বে শনিবারের বৈঠকে ডিএমকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাদের আলোচনায় সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ করে এসআইআর-এর বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলির প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে কংগ্রেস এবং তামিলনাড়ুতে তাদের জোটসঙ্গী শাসক দল টিভিকে-র দু’ধরনের নীতি গ্রহণেরও কঠোর সমালোচনা করেছে ডিএমকে। দলের ওই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, এসআইআর বাতিল এবং নির্বাচনে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

প্রসঙ্গত, এই দাবিগুলি নিয়ে কংগ্রেস, বাম-এসপি-সহ একধিক দল বারেবারে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে। চলতি আন্দোলনে কংগ্রেসের যুক্ত থাকার বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও ডিএমকে-র বক্তব্য, কংগ্রেসের সঙ্গে তারা কঠোর ভাবে নিজেদের দূরত্ব বজায় রাখবে। ঘটনাচক্রে গত কালই চেন্নাইয়ে এসআইআর-এর বিরুদ্ধে একটি ছাত্র বিক্ষোভে অংশ নেওয়ার পরে ডিএমকে-র সংসদীয় দলনেত্রী কানিমোজি বলেছিলেন, “ডিএমকে ভারতের যুব সমাজের পাশে আছে।”

সংবাদ সংস্থা


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
MK Stalin DMK

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy