পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ১৬ লক্ষের বেশি নাম বাদ দেওয়ার জন্য এসআইআর ট্রাইবুনালে যে আবেদন জমা পড়েছে, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) অফিসারেরা দায়ের করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের সামনে এই বিষয়টি আসেনি। রাহুল গান্ধী এবং ১২ জন বিরোধী নেতানেত্রীর দায়ের করা মামলায় এ কথা জানালনির্বাচন কমিশন।
একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বাকি দুই নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে একতরফা এসআইআর-সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও ঠিক নয় বলে দাবি করেছে কমিশন। বলা হয়েছে, ঐকমত্যের ভিত্তিতেই এখনও পর্যন্ত দেশ জুড়ে তিন দফায় এসআইআর-নির্দেশিকা জারি হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিভিন্ন কাজে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী যে লিখিত আপত্তি তুলেছিলেন, তা কমিশন অস্বীকার করেনি। কমিশন যুক্তি দিয়েছে, ওই সব নোট, প্রশ্ন, পরামর্শ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অঙ্গ। কোনওটাই সিদ্ধান্ত নয়। যে কোনও ফাইল নির্বাচন কমিশনারদের হাত