Advertisement
E-Paper

কর্নাটকের মন্ত্রী সতীশ জারকিহোলির ২১ ঠিকানায় তল্লাশি ইডির! ৩ কোটি টাকা উদ্ধার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলল কংগ্রেস

সূত্রের খবর, ৯ এবং ১০ সেপ্টেম্বর এই তল্লাশি অভিযান চালানো হয় বেঙ্গালুরু, বেলাগাভি, গোকক এবং কলকাতাতেও। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) অনুযায়ী এই তল্লাশি চালানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩
কর্নাটকের মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডির। ছবি: সংগৃহীত।

কর্নাটকের মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডির। ছবি: সংগৃহীত।

কর্নাটকের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলির ২১টি ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু মন্ত্রীই নয়, তাঁর বেশ কয়েক জন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে ৩ কোটি ৩০ লক্ষ টাকার উদ্ধার হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। যদিও মন্ত্রী দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এই তল্লাশি অভিযানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

সূত্রের খবর, ৯ এবং ১০ সেপ্টেম্বর এই তল্লাশি অভিযান চালানো হয় বেঙ্গালুরু, বেলাগাভি, গোকক এবং কলকাতাতেও। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) অনুযায়ী এই তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, এই অভিযানে মার্কিন ডলার, ইউরো উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৫ লক্ষ টাকা। ওই সূত্রের দাবি, বেশ কিছু ডিজিটাল ডিভাইস, নথিও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ডিভাইস এবং নথি থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, পূর্ত দফতরে দুর্নীতি হয়েছে। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে।

মন্ত্রী বাসভবন ছাড়াও তাঁর কন্যা তথা চিক্কোরির সাংসদ প্রিয়ঙ্কা জারকিহোলি, পুত্র রাহুল, শ্যালক ওয়াইডি মঞ্জুনাথ, মন্ত্রীর ওএসডি এবং আপ্তসহায়ক মলাগৌড়া পাটিল, তাঁর সহযোগী রাজু দারাগশেট্টি, বিত্তল প্রসন্নভর এবং গিরিশ সোনওয়ালকরের ঠিকানাতেও তল্লাশি চালানো হয়।

ED

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy