Advertisement
E-Paper

গ্রেটার নয়ডায় ২৪ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের! আত্মহত্যা, না কি দুর্ঘটনা, কী বলছে পরিবার?

দিন কয়েক আগেই গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির ২২ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। স্ত্রীর সঙ্গে অশান্তি এড়াতে তিনি ব্যালকনিতে চলে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১২:৩৮
ছেলে আরবের সঙ্গে রণদীপ পাত্র। ছবি: সংগৃহীত।

ছেলে আরবের সঙ্গে রণদীপ পাত্র। ছবি: সংগৃহীত।

আবার গ্রেটার নয়ডা। ২৪ তলা থেকে পড়ে মৃত্যু হল বাবা এবং ছেলের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা পশ্চিমের গৌর সিটি ২-তে। মৃতেরা হলেন রণদীপ পাত্র (৪০) এবং তাঁর ১১ বছরের ছেলে আরব। পুলিশ জানিয়েছে, দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রণদীপের স্ত্রীর দাবি, সকালে তাঁরা খাটুশ্যামের মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুজোর জন্য ফুল নিতে রণদীপ এবং আরব বারান্দায় গিয়েছিলেন। বৃষ্টির কারণে বারান্দা ভেজা ছিল। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, ফুল পাড়ার সময় দু’জনে পা পিছলে পড়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রথমে আরবের পা পিছলে যায়। সে বারান্দার গ্রিল ধরে ঝুলছিল। ছেলেকে সেখান থেকে তোলার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি রণদীপ। ফলে দু’জনেই নীচে পড়ে যান। তবে প্রাথমিক ভাবে একটি দুর্ঘটনা বলে মনে করা হলেও বাকি সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দিন কয়েক আগেই গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির ২২ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। স্ত্রীর সঙ্গে অশান্তি এড়াতে তিনি ব্যালকনিতে চলে যান। রেলিং বেয়ে নীচের তলায় নামার চেষ্টা করতেই হাত ফস্কে যায়। ২২ তলা থেকে নীচে আছড়ে পড়েন হর্ষিত লাভানিয়া। গুরুতর জখম হন তিনি। আবাসনের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Greater Noida

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy