Advertisement
E-Paper

জইশ জঙ্গিগোষ্ঠীর ৫ সদস্য গ্রেফতার গুজরাতে, টাইম বোমা এবং বিস্ফোরক বানানোয় দক্ষ, হামলার ছক ভেস্তে দিল পুলিশ

সপ্তাহখানেক আগেই গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে জইশের ‘স্লিপার সেল’-এর আট সদস্যকে গ্রেফতার করেছিল এটিএস। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে মগজধোলাই করা হত বলে দাবি তদন্তকারীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৭:১৪
গুজরাত থেকে ধৃত জইশ জঙ্গিরা। ছবি: সংগৃহীত।

গুজরাত থেকে ধৃত জইশ জঙ্গিরা। ছবি: সংগৃহীত।

গুজরাতের কয়েকটি জেলা থেকে জইশ জঙ্গিগোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেফতার করল রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তদন্তকারী সূত্রের খবর, ধৃতেরা টাইম বোমা বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিল। কিন্তু তার আগেই জঙ্গিদের গ্রেফতার করল পুলিশ।

সপ্তাহখানেক আগেই গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে জইশের ‘স্লিপার সেল’-এর আট সদস্যকে গ্রেফতার করেছিল এটিএস। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে মগজধোলাই করা হত বলে দাবি তদন্তকারীদের। শুধু তা-ই নয়, জঙ্গিদলে নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে দাবি। সেই গ্রেফতারির পর সেই গুজরাত থেকেই জইশের আরও পাঁচ জঙ্গি গ্রেফতার হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে।

এটিএস সূত্রে খবর, ভারতে হামলার জন্য বিস্ফোরক সংগ্রহ করছিলেন জইশের সদস্যেরা। টাইম বোমা বানানোর কৌশল এবং নানা ধরনের বিস্ফোরক বানাতেও দক্ষ ধৃতেরা। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকে সমস্ত নির্দেশ আসছিল এই জঙ্গিদের কাছে। শুধু তা-ই নয়, ‘সেকেন্ডহ্যান্ড’ গাড়ি কিনতেও বলা হয়েছিল ধৃতদের। আর সেই নির্দেশ এসেছিল পাকিস্তান থেকে।

তদন্তকারী সূত্রে খবর, গুজরাতে ‘দারুল ইসলাম’ নামে একটি সংগঠন তৈরি করে জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর কাজ করছিলেন ধৃতেরা। এই নিয়ে জইশের ‘স্লিপার সেল’-এর মোট ১৩ জন সদস্যকে গ্রেফতার করল গুজরাত এটিএস। গুজরাতে সন্ত্রাসের জাল বিস্তার করেছিল এই স্লিপার সেল। এখান থেকেই দেশের বড় শহরগুলিতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে এটিএস সূত্রে খবর। রাজ্যের কোথায় কোথায় এই স্লিপার সেলের নেটওয়ার্ক রয়েছে, সেগুলি খুঁজে বার করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানোর সময় বৃহস্পতিবার এই পাঁচ জঙ্গি ধরা পড়েন।

Jaish e Mohammed

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy