ঘনিষ্ঠ সহযোগীর বাসভবন থেকে সোনা, নগদ উদ্ধার হওয়ার পর কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়ত।
হরিশ রাওয়ত উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেসের এগ্জ়িকিউটিভ কমিটি ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। বেআইনি আর্থিক লেনদেনের একটি মামলায় হরিশের প্রাক্তন সহযোগী চন্দন সিংহ জিনার বাসভবন থেকে নগদ, সোনা ও দামি ঘড়ি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর পরেই সমাজমাধ্যমে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কংগ্রেস যে ভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, তাকে লঘু করে দিতে চান না তিনি। সেজন্যই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’