Advertisement
E-Paper

এক দিনের ছুটি চাই! স্কুলে ‘বোমা রাখা আছে’ বলে ইমেল করল ছাত্রী, দিল্লিতে আতঙ্ক, অবশেষে রহস্য উদ্‌ঘাটন

অভিযুক্ত কিশোরী দিল্লির লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের ছাত্রী। গত ২৩ অক্টোবর, শুক্রবার স্কুলে সে একটি ইমেল পাঠায়। ‘সাবজেক্ট’ লাইনে লেখা ছিল, ‘আপনাদের বিল্ডিংয়ে বোমা আছে’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৪৭
দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পুলিশের জালে কিশোরী।

দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পুলিশের জালে কিশোরী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলে যেতে ইচ্ছে করছিল না। এক দিন ছুটি দরকার ছিল। তাই কিশোরী চেয়েছিল, স্কুল একটা দিন বন্ধ থাক। বুদ্ধি খাটিয়ে সে স্কুলের ইমেল আইডি-তে একটি ইমেল পাঠায়। লিখে দেয়, ‘স্কুলবাড়িতে বোমা রাখা আছে’! তদন্ত করে দু’দিনের মাথায় সেই ভুয়ো ইমেলের প্রেরককে চিহ্নিত করেছে পুলিশ। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে কিশোরীর শাস্তি নিশ্চিত করা হবে।

অভিযুক্ত কিশোরী দিল্লির লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের ছাত্রী। গত ২৩ অক্টোবর, শুক্রবার স্কুলে সে একটি ইমেল পাঠায়। তার ‘সাবজেক্ট’ লাইনে লেখা ছিল, ‘আপনাদের বিল্ডিংয়ে বোমা রাখা আছে’। এই ধরেনর ইমেল পেয়েই স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠেন। স্কুলবাড়ি দ্রুত খালি করে খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু চিরুনিতল্লাশি চালানোর পরেও কোনও বোমা সেখানে পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহে দিল্লির একাধিক স্কুলেই ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই ধরনের বার্তা ছড়াচ্ছে, এখনও স্পষ্ট নয়। তাই লোধি রোডের ঘটনাটিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছিল পুলিশ। দিল্লি পুলিশের সাইবার শাখা এর তদন্ত শুরু করে। প্রযুক্তিগত খুঁটিনাটি বিশ্লেষণ করে এবং যাবতীয় ডিজিটাল নথি ও প্রমাণ যাচাই করে ইমেল প্রেরককে চিহ্নিত করা হয়। শনিবার পুলিশ জানিয়েছে, ভুয়ো ইমেলের প্রেরক দিল্লির ওই স্কুলেরই এক ছাত্রী। স্কুল এক দিন বন্ধ রাখতে চেয়েছিল সে। তাই বোমাতঙ্ক ছড়ানোর সিদ্ধান্ত নেয়।

কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আগে কখনও সে এমন কাজ করেছিল কি না, আর কোথাও ‘বোমা রাখা আছে’ বলে ইমেল করেছিল কি না, দিল্লির অন্য স্কুলগুলিতে বোমাতঙ্কের ঘটনার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্টে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে, জানিয়েছে পুলিশ।

Bomb Hoax Bomb Scare Bomb Threat Delhi school student

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy