Advertisement
E-Paper

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জল ঢুকে পড়ল বিমানবন্দরে! প্রবল বর্ষণের পূর্বাভাস নয়ডা, গাজ়িয়াবাদেও

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, রাজধানীর বেশির ভাগ এলাকায় মাঝারি বৃষ্টি হবে। তবে কিছু এলাকায় আবার ৫০-১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫
জলমগ্ন দিল্লি বিমানবন্দর।

জলমগ্ন দিল্লি বিমানবন্দর। ছবি: সংগৃহীত।

দিল্লিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস মৌসম ভবনের। শুধু দিল্লি নয়, সংলগ্ন অঞ্চলেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, রাজধানীর বেশির ভাগ এলাকায় মাঝারি বৃষ্টি হবে। তবে কিছু এলাকায় আবার ৫০-১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, ঝোড়ো হাওয়াও চলবে দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে। মৌসম ভবন জানিয়েছে, হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি পৌঁছোতে পারে সেই গতি। বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরে জল ঢুকে গিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে।

উত্তর মধ্যপ্রদেশ এবং দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে একটি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় ওই অঞ্চলে। আর তার জেরে উত্তর ভারতের বেশ কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রাজস্থানের পূর্ব এবং দক্ষিণ-পূর্বেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজস্থানের বেশ কিছু জায়গায় প্রবল বর্ষণ হয়েছে। সওয়াই মাধোপুরের খণ্ডারে ১৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এ ছাড়াও অলওয়র, ভরতপুর, দৌসা, ধৌলপুর, জয়পুর, সীকর, ভীলওয়াড়া, করৌলী, টোঙ্ক, কোটায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Heavy Rainfall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy