Advertisement
E-Paper

বিছানার নীচে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! বিহারে সরকারি ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিস

তদন্তকারী সূত্রের খবর, ভাগলপুর এবং পটনায় দু’টি বাড়ি রয়েছে নারদের। এ ছাড়াও মুজফ্‌ফরপুরে একটি ফ্ল্যাট, মুঙ্গেরে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাটের হদিস মিলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১২:২১
অভিযুক্ত ইঞ্জিনিয়ার নারদকুমার দাস। তাঁর বাড়িতে উদ্ধার হওয়া টাকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিযুক্ত ইঞ্জিনিয়ার নারদকুমার দাস। তাঁর বাড়িতে উদ্ধার হওয়া টাকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তেলঙ্গানার পর এ বার বিহার। এক সরকারি ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিস পেল আর্থিক দুর্নীতিদমন শাখা। ইঞ্জিনিয়ার নারদকুমার দাসের বাড়ি-সহ বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে নামেন দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। সূত্রের খবর, পরিকল্পনা এবং উন্নয়ন দফতরের এগ্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার নারদ। তাঁর বিরুদ্ধে অনেক দিন ধরেই আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালায় দুর্নীতিদমন শাখা।

দুর্নীতিদমন শাখার ডিআইজি মানবজিৎ সিংহ ধিলোঁ জানিয়েছেন, মুজফ্‌ফরপুরে ইঞ্জিনিয়ারের বাড়িতে বিছানার নীচ থেকে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এ ছাড়াও পটনা, ভাগলপুর এবং মুঙ্গেরেও ইঞ্জিনিয়ারের কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হয়।

তদন্তকারী সূত্রের খবর, ভাগলপুর এবং পটনায় দু’টি বাড়ি রয়েছে নারদের। এ ছাড়াও মুজফ্‌ফরপুরে একটি ফ্ল্যাট, মুঙ্গেরে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাটের হদিস মিলেছে। তবে ইঞ্জিনিয়ারের বেনামে আরও অনেক সম্পত্তি রয়েছে বলেও সন্দেহ তদন্তকারীদের। সেই সম্পত্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নগদ ছাড়াও গয়না এবং স্থাবর সম্পত্তির বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে গত জুলাইয়ে তেলঙ্গানার এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও তল্লাশি চালায় দুর্নীতিদমন শাখা। তাঁর বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালিয়ে ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পান তদন্তকারীরা। ইঞ্জিনিয়ারের একটি ঠিকানা থেকে নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ব্যাঙ্কে রয়েছে ৪৫ লক্ষ টাকা। এ ছাড়াও আরও একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি সোনা, ১৩ কেজি রুপো, প্রায় ১৮ লক্ষ টাকার আসবাব, সাড়ে ৯ লক্ষ টাকার ইলেকট্রনিক গ্যাজেট, বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি।

Bihar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy