Advertisement
E-Paper

সুইৎজ়ারল্যান্ডে বেড়াতে গিয়ে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি! ৬০ জনের কাছ থেকে ৫০ কোটি টাকা তুলেছিলেন

পরিবারের সদস্যেরা জানিয়েছেন, দম্পতিকে ফোন করলে বলছে ‘সুইচড অফ’ অথবা ‘নেটওয়ার্ক’-এর বাইরে। দম্পতির কোনও সাড়াশব্দ না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৬:৪৫
হায়দরাবাদের সেই ব্যবসায়ী দম্পতি। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের সেই ব্যবসায়ী দম্পতি। ছবি: সংগৃহীত।

সুইৎজ়ারল্যান্ডে বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন তেলঙ্গানার হায়দরাবাদের দম্পতি পাব্বা চন্দ্রশেখর এবং স্বপ্না চন্দ্রশেখর। তাঁদের কন্যা শ্রেয়া পুলিশকে জানিয়েছেন, গত ২২ জুন সুইৎজ়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেন তাঁর বাবা-মা। তার পর থেকে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু ৮ জুলাই থেকে তাঁদের সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।

পরিবারের সদস্যেরা জানিয়েছেন, দম্পতিকে ফোন করলে বলছে ‘সুইচড অফ’ অথবা ‘নেটওয়ার্ক’-এর বাইরে। দম্পতির কোনও সাড়াশব্দ না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। দম্পতির পর্যটনের যাবতীয় তথ্য খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের লেনদেন সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রের খবর, দম্পতি আদৌ সুইৎজ়ারল্যান্ডে পৌঁছেছেন কি না, তা-ও জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, গত কয়েক বছরে ৬০ জনের কাছ থেকে ৫০ কোটি টাকা তুলেছিলেন দম্পতি। বিনিয়োগকারীদের লোভনীয় অঙ্কের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই টাকা তুলেছিলেন বলে অভিযোগ। তবে দম্পতির বিরুদ্ধে এখনই প্রতারণার মামলা করতে রাজি নয় পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখার পরই পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। প্রাথমিক ভাবে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, যেহেতু টাকা তোলা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ উঠছে, দম্পতির নিখোঁজ হওয়ার ঘটনায় লেনদেন সংক্রান্ত কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Switzerland

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy