E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তারেকের সফর নিয়ে ঢাকাকে বার্তা দিল্লির

তারেক রহমান ব্রিকস বৈঠকের আগেই (সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে) ভারতের পাঁচ মাস আগে পাঠানো আমন্ত্রণে সাড়া দিন। এমনটাই চাইছে নয়াদিল্লি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০৭:২৫
তারেক রহমান।

তারেক রহমান। — ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি নিয়ে আটকে না থেকে সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস বৈঠকের আগেই (সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে) ভারতের পাঁচ মাস আগে পাঠানো আমন্ত্রণে সাড়া দিন। এমনটাই চাইছে নয়াদিল্লি। সে ক্ষেত্রে ঢাকাকে ‘অভাবনীয়’ কূটনৈতিক উপহার দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে, তারেক আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যালেন্ডার ‘অদূর ভবিষ্যতে ব্যস্তই’ থাকবে। সব মিলিয়ে বল এখন ঢাকার কোর্টে। এই পরিস্থিতিতে আজ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বাংলাদেশকে ইতিবাচক বার্তা দিয়ে বলেছেন, “আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলি নিয়ে ভারত, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলেছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংযোগ উন্নততর হবে, বাংলাদেশের সঙ্গে বাড়বে রেল সড়ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সংযোগ।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
India-Bangladesh Diplomacy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy