Advertisement
E-Paper

স্টেশনে ধৃত জঙ্গি সেনাধ্যক্ষ

গারো জঙ্গি সংগঠন আচিক ন্যাশনাল লিবারেশন আর্মির সেনাধ্যক্ষসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গুয়াহাটি স্টেশন থেকে ধরা হয় আনলার সেনাধ্যক্ষ সুবের সাংমাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৩:৩৭

গারো জঙ্গি সংগঠন আচিক ন্যাশনাল লিবারেশন আর্মির সেনাধ্যক্ষসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গুয়াহাটি স্টেশন থেকে ধরা হয় আনলার সেনাধ্যক্ষ সুবের সাংমাকে। সেই সঙ্গে ধরা পড়ে জর্জ সাংমা, বুট্টু সাংমা, এমব্রস আরেং ও অ্যালানসন সাংমা। এদের মধ্যে সুবের, জর্জ, বুটু আদতে কার্বি আংলং-এর বাসিন্দা।

ধৃত গারো জঙ্গিদের জেরা করে পুলিশ জেনেছে, বাংলাদেশ ঘেঁষা গারো পাহাড়ে তাদের ঘাঁটি রয়েছে। নতুন তৈরি হওয়া জঙ্গিদের অস্ত্র ভাণ্ডার পুলিশকে চমকে দিয়েছে। সুবের জানিয়েছে, তাদের কাছে ৫০-৬০টি একে সিরিজের রাইফেল, ৪টি এম-৪০ স্নাইপার রাইফেল, চারটি এম ১৬ রাইফেল, দশটি ৯ মিলিমিটার পিস্তল, বারোটি .৩২ রিভলভার ও ১৫টি হাত গ্রেনেড রয়েছে। জঙ্গিদের গ্রেফতার করার বিষয়টি অসম পুলিশ বিষয়টি মেঘালয় পুলিশকে জানিয়েছে।

army chief National liberation army Assam Guwahati police Arms

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy