E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাফালে দেশি অস্ত্র চায় বায়ুসেনা

বর্তমানে ভারতের অম্বালা ও হাসিমারা ঘাঁটিতে রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় নৌসেনাও কিছু দিনের মধ্যেই ২৬টি রাফাল-এম বিমান কিনবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০৬:১৪
An image of Rafale Jet

রাফাল যুদ্ধবিমান। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রেক্ষিতে রাফাল যুদ্ধবিমানে দেশীয় অস্ত্র বসাতে বলল ভারতীয় বায়ুসেনা। সরকারি সূত্রের খবর, এ নিয়ে রাফালের প্রস্তুতকারক সংস্থা দাসোকে চিঠি পাঠানো হয়েছে।

ভারতে তৈরি আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’ ও ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’ রাফালে বসাতে বলা হয়েছে। বর্তমানে রাফালে মিটিওর আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ থেকে ভূমি অস্ত্র রয়েছে। রাফালে ওই অস্ত্র বসানোর পরে ভারত সেগুলি মিশর, কাতার, গ্রিস, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে রফতানির কথা ভাববে, দাবি সূত্রের।

বর্তমানে ভারতের অম্বালা ও হাসিমারা ঘাঁটিতে রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় নৌসেনাও কিছু দিনের মধ্যেই ২৬টি রাফাল-এম বিমান কিনবে। সেগুলি বিমানবাহী যুদ্ধজাহাজ ‘আইএনএস বিক্রান্ত’ ও ‘আইএনএস বিক্রমাদিত্য’-এ মোতায়েন করা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rafale Jet PM Narendra Modi air force

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy