E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ক্ষুব্ধ মমতাপন্থীরা

সাংসদদের আবেদন মঞ্জুর করে লোকসভার সচিবালয়ের তরফে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কালীঘাটপন্থী তৃণমূলের দিক থেকে অভিযোগ, অনুযোগ এবং পত্রাঘাতের বিরাম নেই। কিন্তু তাতে বিক্ষুব্ধদের আরও বেশি সময় পাওয়া আটকাচ্ছে না।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিধায়কেরা আসল না নকল তৃণমূল, সেই সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন সপ্তাহের পর সপ্তাহ পার করে দিচ্ছে। এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন লোকসভার সাংসদের স্বীকৃতি সংক্রান্ত জবাবদিহির সময় আজ
বাড়াল স্পিকারের অফিস। সাংসদদের আবেদন মঞ্জুর করে লোকসভার সচিবালয়ের তরফে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হল।

আজ লোকসভার সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘‘আপনারা সব যদি এনসিপিআই হন, তা হলে সাত দিনের বেশি তিন সপ্তাহের সময় লাগে কেন? আপনারা তো এক দিনেই জবাব দিতে পারতেন যে সাংসদ হিসেবে আপনাদের পদ কেন খারিজ করা হবে না!’’ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘কত দিন আগে আবেদন করেছি। বাদল অধিবেশন শেষ হয়ে গেল, কিছুই হল না।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mamata Banerjee Ritabrata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy