Advertisement
E-Paper

দেরি হচ্ছে কেন? মন্দিরের নিরাপত্তায় থাকা এসআই-কে চড়! কর্নাটকের বিজেপি বিধায়ক-কন্যার বিরুদ্ধে এফআইআর

এসআই-এর অভিযোগের ভিত্তিতে বিধায়ক-কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ঐশ্বর্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা তিনিও একটি অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৮:১১
Karnataka BJP MLAs daughter allegedly slapped a policewoman

কর্নাটকের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার কন্যা ঐশ্বর্য। ছবি: সংগৃহীত।

মন্দির দর্শন করতে গিয়ে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার কন্যা ঐশ্বর্য। তাঁর বিরুদ্ধে এক মহিলা সাব-ইনস্পেক্টরকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিধায়ক-কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিধায়ক-কন্যাও।

ঘটনাটি ১২ অগস্টের। মান্ড্য জেলার শ্রীরঙ্গপত্ন তালুকের আরতি উক্কাড়া মন্দির দর্শন করতে গিয়েছিলেন ঐশ্বর্য। ভীম অমাবস্যা উপলক্ষে ওই মন্দিরে পুণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই সবিতা বি। মন্দির দর্শনে পুণ্যার্থীদের কেন দেরি হচ্ছে, তা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বিধায়ক-কন্যা তাঁকে গালগাল করেন, চড় মারেন। এমনকি তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

এসআই-এর অভিযোগের ভিত্তিতে বিধায়ক-কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ঐশ্বর্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা তিনিও একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এসআই তাঁকে মারধর করেছেন। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিধায়ক-কন্যার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩২, ১১৫(২), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে।

কন্যার এই ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক। তিনি দাবি করেন, ঐশ্বর্য তাঁর দুই সন্তানকে নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলেন। তাঁকে মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দেরি হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তোলেন। তখন ঐশ্বর্য নিজেকে বিধায়ক-কন্যা হিসাবে পরিচয় দিতেই তাঁকে লক্ষ্য করে কুমন্তব্য করা হয় বলে দাবি করেন বিধায়ক। তার পরেই প্রতিবাদ করেন কন্যা। তখনই বচসা শুরু হয়। সেই বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। তবে তাঁর কন্যা ওই এসআই-কে চড় মেরেছেন এমন কোনও ঘটনা তাঁর কানে আসেনি। তবে যা ঘটেছে তার জন্য দুঃখিত বলে জানিয়েছেন বিধায়ক।

Karnataka Policeman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy