Advertisement
E-Paper

পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, কর্নাটকে আইএএস অফিসার সিআইডি হেফাজতে, চলছে ইডির তল্লাশিও

অভিযুক্ত ওই আমলার নাম জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার। তিনি ২০১৬ ব্যাচের আইএএস অফিসার। তাঁকে শুক্রবার আটক করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১১:৪৯
অভিযুক্ত আমলা জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার। ছবি: সংগৃহীত।

অভিযুক্ত আমলা জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার। ছবি: সংগৃহীত।

কর্নাটকে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল। ভেটেরিনারি অফিসার পদে পরীক্ষায় এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে এক আমলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।

অভিযুক্ত ওই আমলার নাম জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার। তিনি ২০১৬ ব্যাচের আইএএস অফিসার। তাঁকে শুক্রবার আটক করা হয়েছে। তার পর থেকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সিআইডি। তাদের দাবি, তদন্তে সহযোগিতা না করার জন্য অবশেষে নিজেদের হেফাজতে নিতে হয়েছে আমলাকে।

সূত্রের খবর, বর্তমানে কর্নাটকের শিল্প ও বাণিজ্য দফতরের ক্ষুদ্র-মাঝারি শিল্পের অধিকর্তা পদে কর্মরত জ্ঞানেন্দ্র। ভেটেরিনারি অফিসার পদের পরীক্ষার সময় তিনি কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন। ঘটনাচক্রে, ওই পরীক্ষাতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। তার পরই জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীদের দাবি, বার বার সহযোগিতা করার জন্য বলা হচ্ছিল আমলাকে, কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছিলেন। শুধু সিআইডি নয়, পরীক্ষায় আর্থিক দুর্নীতির অভিযোগে গত ২৩ অগস্ট বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের বরেলীতে তাঁর দু’টি বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিধান সৌধ থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের হয়। সেখান থেকে তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয় গত ২৮ জুলাই। পশুপালন দফতরে ভেটেরিনারি অফিসার পদে নিয়োগে জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই তৎপর হয় ই়ডি এবং সিআইডি।

IAS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy