E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খড়্গেকে চিঠি রিজিজুর

চিঠির জবাব দিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। খড়্গেকে লেখা চিঠিতে রিজিজু জানিয়েছেন যে, লোকসভার পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকারের তরফে একাধিক বার বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৭:৩৮
(বাঁ দিকে) মল্লিকার্জুন খড়্গে এবং কিরেন রিজিজু (ডান দিকে)।

(বাঁ দিকে) মল্লিকার্জুন খড়্গে এবং কিরেন রিজিজু (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের খসড়া চূড়ান্ত করার আগে সবর্দলীয় বৈঠক ডাকার অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। আজ সেই চিঠির জবাব দিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। খড়্গেকে লেখা চিঠিতে রিজিজু জানিয়েছেন যে, লোকসভার পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকারের তরফে একাধিক বার বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রিজিজু-র আরও দাবি, গত ১৬ মার্চ, ২৬ মার্চ এবং ১২ এপ্রিল তিনি খড়্গেকে চিঠি লিখে আসন পুনর্বিন্যাসের বিষয়ে কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন। তিনি লিখেছেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলার সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও আসন পুনর্বিন্যাসের প্রসঙ্গে তাঁর কথা হয়েছিল। কিন্তু কংগ্রেস এই বিষয়ে আলোচনার জন্য কোনও তারিখ ঠিক করে উঠতে পারেনি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Delimitation Lok Sabha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy