E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কিসান মোর্চার আহ্বান

আমেরিকার মতো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ফলে কৃষকদের সমস্যা নিয়ে আগামী ১০ অগস্ট থেকে আন্দোলনের ডাক দিয়েছে মোর্চা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৭:৫১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

যন্তর মন্তরে তরুণ প্রজন্মের আন্দোলনের পরে এ বার দেশের কৃষক সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংযুক্ত কিসান মোর্চা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল। মোদী সরকার এই সংযুক্ত কিসান মোর্চার দিল্লির সীমানায় আন্দোলনের জেরে তিনটি কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হয়েছিল। মোর্চার অভিযোগ, মোদী সরকার সে সময় দেওয়া ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ করেনি।

আমেরিকার মতো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ফলে কৃষকদের সমস্যা নিয়ে আগামী ১০ অগস্ট থেকে আন্দোলনের ডাক দিয়েছে মোর্চা। আগামী ১৭ অগস্ট প্রধানমন্ত্রী, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। আগামী ২৫ নভেম্বর দিল্লি-সহ দেশের ১০০টি জায়গায় কিসান অভিযান করে গণআন্দোলন শুরু হবে। দিল্লিতে আজ মোর্চার সম্মেলনে সিজেপি নেতাদেরও সংবর্ধনা দেওয়া হয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kisan Morcha demand Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy