Advertisement
E-Paper

জঙ্গি গ্রেফতার

সেনা অভিযানে ধরা পড়ল এক কেএলও জঙ্গি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্র এবং আপত্তিকর নথিপত্র। শনিবার ভোরে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার রতিয়াদহ গ্রামে অভিযান চালায় পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:২৯

সেনা অভিযানে ধরা পড়ল এক কেএলও জঙ্গি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্র এবং আপত্তিকর নথিপত্র। শনিবার ভোরে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার রতিয়াদহ গ্রামে অভিযান চালায় পুলিশ। ধৃতের নাম মনোরঞ্জন রায়। তাঁর বাড়ি কোকরাঝাড় জেলার কজিগাঁও থানার মুয়ামারি গ্রামে। ধৃতের কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু নথিপত্র এবং একটি মোবাইল উদ্ধার হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে আগমনি সেনা ছাউনির সেনা জওয়ান এবং জেলা পুলিশের একটি দল এদিন ওই গ্রামে হানা দেয়। বমাল ওই কেএলও জঙ্গিকে গ্রেফতার করে অভিযানকারী দলটি।

KLO terrorist dhubri kokrajhar mobile arms

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy