Advertisement
E-Paper

কৃষক পরিবারের সন্তান থেকে দেশের উপরাষ্ট্রপতি

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন বেঙ্কাইয়া নাইডু। ৭৮৫ সাংসদের মধ্যে এ দিন ভোট দিয়েছেন ৭৭১ জন। নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৯:০০
উপরাষ্ট্রপতি নির্বাচনে জেতার পর বেঙ্কাইয়া নাইডুকে মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

উপরাষ্ট্রপতি নির্বাচনে জেতার পর বেঙ্কাইয়া নাইডুকে মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

কৃষকের পরিবারের সন্তান থেকে দেশের উপরাষ্ট্রপতি! যাত্রাপথটা খুব একটা সহজ ছিল না। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে জীবন শুরু করে বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ সাফল্যের শিখরে মুপ্পাভারাপু বেঙ্কাইয়া নাইডু। শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন বেঙ্কাইয়া নাইডু। ৭৮৫ সাংসদের মধ্যে এ দিন ভোট দিয়েছেন ৭৭১ জন। নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট। যদিও তাঁর জেতার জন্য প্রয়োজন ছিল ৩০৮টি ভোট। আগামী ১১ অগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুন: বেঙ্কাইয়া নাইডুই আগামী উপরাষ্ট্রপতি

১৯৪৯ সালে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার চাভাতাপালেমে জন্মগ্রহণ করেছিলেন বেঙ্কাইয়া নাইডু। দশ বছর বয়সে আরএসএস-এর ভাবধারায় উদ্বুদ্ধ হন। ১৯৭২ সালে ‘জয় অন্ধ্র আন্দোলন’-এ যোগদানের মধ্যে দিয়ে তাঁর রাজ্য রাজনীতিতে উত্থান। ১৯৭৩ সালে ছাত্রনেতা হিসেবে এবিভিপি-তে যোগ দেন। পরে অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। নিজেও নিম্নবিত্ত পরিবারের মানুষ। সেই কারণে কৃষক এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষজনের দুর্দশা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সেই সময় থেকেই সুবক্তা হিসেবে রাজনৈতিকমহলে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন বেঙ্কাইয়া।

আরও পড়ুন: বিবাদ মেটাতে আলোচনার রাস্তাই বাতলালেন মোদী

Venkaiah Naidu Vice-President of India Bharatiya Janata Party bjp Indian politician বেঙ্কাইয়া নাইডু

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy