E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মাল্যের জন্য পার্টি দিলেন ললিত মোদী

লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে মোদীর বিলাসবহুল বাড়িতেই পার্টির আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন বাইকন-এর স্রষ্টা কিরণ মজুমদার-শ, অভিনেতা ইদ্রিস এলবা, ফ্যাশন ডিজ়াইনার মনোবিরাজ খোসলা-সহ আরও অনেকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩
(বাঁ দিকে)  বিজয় মাল্য এবং ললিত মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) বিজয় মাল্য এবং ললিত মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

পলাতক শিল্পপতি বিজয় মাল্যের ৭০ বছরের জন্মদিনের আগে তাঁর জন্য এক বিশেষ হাই-প্রোফাইল পার্টির আয়োজন করলেন আর এক বিতর্কিত নাম, আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে মোদীর বিলাসবহুল বাড়িতেই পার্টির আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন বাইকন-এর স্রষ্টা কিরণ মজুমদার-শ, অভিনেতা ইদ্রিস এলবা, ফ্যাশন ডিজ়াইনার মনোবিরাজ খোসলা-সহ আরও অনেকে।

(বাঁ দিকে) ললিত মোদী এবং বিজয় মাল্য (ডান দিকে)।

(বাঁ দিকে) ললিত মোদী এবং বিজয় মাল্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে মোদী ও মাল্যের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ছড়িয়েছে পার্টির আমন্ত্রণপত্রটিও। তাতে বিজয় মাল্যের কার্টুনের পিছনে রয়েছে তাঁর উড়ান সংস্থার বিমানের ছবি, পানীয়ের ছবি। নীচে লেখা— ‘সুসময়ের রাজাকে উদ্‌যাপন’। এর আগেও মাল্যের ৬৩ বছরের জন্মদিনে লন্ডনে পার্টি দিয়েছিলেন ললিত মোদী। এ দিকে, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর প্রত্যর্পণ আটকানোর আবেদন বেলজিয়ামের শীর্ষ আদালতেও খারিজ হয়ে গিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Vijay Mallya IPL Lalit Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy