কর্কট রোগের চিকিৎসায় দাম নিয়ন্ত্রণের বাইরে থাকা (নন শিডিউলড) ওষুধের মুনাফার উপরে সর্বোচ্চ ৩০ শতাংশ সীমা নির্ধারণের নির্দেশ দিল কেন্দ্র। এই পদক্ষেপের ফলে কর্কট রোগের ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশা কেন্দ্রের। এর ফলে ভারতে এই মারণ রোগে আক্রান্ত রোগীদের মোট খরচ বছরে আড়াই হাজার কোটি টাকা হ্রাস পেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
কর্কট রোগের চিকিৎসায় ব্যবহৃত সমস্ত ব্র্যান্ডেড ও জেনেরিক ওষুধের পাশাপাশি, দেশ ও বিদেশ এবং পেটেন্টেড এবং নন-পেটেন্টেড ওষুধের ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র। সরকার জানিয়েছে, ওষুধের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য, জীবনদায়ী ওষুধের সরবরাহ বজায় রাখার পাশাপাশি, চিকিৎসার খরচকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা। সংবাদ সংস্থা