Advertisement
E-Paper

আয়কর জুজু দেখাচ্ছেন মোদী, খোঁচা লালুর

লালুর বক্তব্য, কর্নাটকের মন্ত্রীর বাড়িতে আয়কর হানা নজিরবিহীন। গুজরাতের কংগ্রেস বিধায়কদের ভয় দেখাতেই তা করা হয়েছে বলে সংশয় প্রকাশ করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৩০
আনুগত্য: বাড়িয়ে দেওয়া পিকদানি ব্যবহার লালুর। রাঁচীতে বৃহস্পতিবার। ছবি: পার্থ চক্রবর্তী

আনুগত্য: বাড়িয়ে দেওয়া পিকদানি ব্যবহার লালুর। রাঁচীতে বৃহস্পতিবার। ছবি: পার্থ চক্রবর্তী

দেশে জরুরি অবস্থা জারি করেছে নরেন্দ্র মোদী সরকার। কর্নাটকে কংগ্রেস মন্ত্রী শিবকুমারের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন লালুপ্রসাদ যাদব।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আজ রাঁচীর সিবিআই আদালতে হাজিরার পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘বিরোধী দলের নেতাদের আয়কর, সিবিআইয়ের জুজু দেখাচ্ছেন মোদী, অমিত শাহ।’’ লালুর বক্তব্য, কর্নাটকের মন্ত্রীর বাড়িতে আয়কর হানা নজিরবিহীন। গুজরাতের কংগ্রেস বিধায়কদের ভয় দেখাতেই তা করা হয়েছে বলে সংশয় প্রকাশ করেন তিনি। আরজেডি শীর্ষনেতার প্রশ্ন— ‘পানামা পেপারস’ কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতীয়দের বাড়িতে কেন তল্লাশি চলছে না? নীতীশের দিকেও তোপ দাগেন লালু। তাঁর কথায়, ‘‘পায়ে পিষে কাউকে মারার আগে শুঁড়ে পেঁচিয়ে তোলে হাতি। মোদী ও শাহ নীতীশকে পেঁচিয়ে তুলছেন।’’ আছাড় খাওয়ার পরই নীতীশ তা টের পারবেন বলে লালু মন্তব্য করেন। বিহারের মুখ্যমন্ত্রীকে ‘ডিগবাজি খাওয়া লোক’ও বলেন। জানান, ২৭ অগস্ট পটনায় ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে জনসমাবেশের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন।

Lalu Prasad Yadav Narendra Modi Income Tax Raid Karnataka লালুপ্রসাদ যাদব Congress DK Shivakumar নরেন্দ্র মোদী

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy