Advertisement
E-Paper

পিঠে ট্যাটু করা সিয়ার নাম! প্রেমিক চেতনের ছবি প্রকাশ্যে, কেতন হত্যায় ইন্টারনেটে কী কী কৌশল খুঁজেছিলেন দু’জনে?

সম্প্রতি কেতন হত্যা মামলায় ৫ হাজার ৫৩ পাতার চার্জশিট আদালতে পেশ করেছে পুণে পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে, কেতনকে হত্যার আগে ইন্টারনেটে তাঁরা নানা রকম কৌশল খুঁজেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৫
চেতনের পিঠে লেখা সিয়ার নাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চেতনের পিঠে লেখা সিয়ার নাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুণের ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবাল হত্যাকাণ্ডে ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে। সিয়া গোয়লের প্রেমিক চেতন চৌধরীর একটি ছবি সম্প্রতি তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে দেখা গিয়েছে, পিঠে ট্যাটু করা রয়েছে সিয়ার নাম (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। আর এই ছবিই কেতন হত্যাকাণ্ডের তদন্তে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

সম্প্রতি কেতন হত্যা মামলায় ৫ হাজার ৫৩ পাতার চার্জশিট আদালতে পেশ করেছে পুণে পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে, কেতনকে হত্যার আগে ইন্টারনেটে তাঁরা নানা রকম কৌশল খুঁজেছিলেন। রাজা রঘুবংশী হত্যাকাণ্ড ছাড়াও ইন্টারনেটে খোঁজা হয়েছিল ‘ডেথ ক্যাপ মাশরুম ইন্ডিয়া’, ‘হু হিট প্রীতি সিংহ’, ‘হু কিল ফ্যামিলি বাই মাশরুম’। তদন্তকারীদের দাবি, সিয়া এবং চেতনের ডিজিটাল তথ্য ঘেঁটে এগুলি উদ্ধার হয়েছে। আর এখান থেকেই তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করেছেন যে, বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যারও পরিকল্পনা করা হয়েছিল। চার্জশিটে এটারও উল্লেখ করেছেন তদন্তকারীরা।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, ২৮ মে লোহাগড় দুর্গে রেকি করেন সিয়ারা। ২৯ মে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন ইন্টারনেটে। ৩১ মে ট্রেকিংয়ের অছিলায় কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন সিয়া। সেখানে বেশ কয়েকটি জায়গার ছবি তোলেন। তার পর সেই ছবি চেতনকে পাঠান সিয়া। তার পর হত্যার জায়গা সেই ছবি থেকে বেছে নেওয়া হয়। চার্জশিটে এটাও দাবি করা হয়েছে, কেতনকে কী ভাবে ধাক্কা মারতে হবে লুল্লানগর এলাকায় তা অনুশীলনও করেন। তদন্তকারীরা জানিয়েছেন, সিয়ার জন্মদিনের আগে নিজের পিঠে তাঁর নাম ট্যাটু করেন চমক দেবেন বলে। সেই ছবি তদন্তকারীদের হাতে এসেছে।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy