Advertisement
E-Paper

‘জ্ঞানেশ না-সরলে, এসআইআর ফ্রিজ় না-হলে ভোটে লড়ার প্রশ্ন নেই’! দীপকে মনে করেন, অনেক ফলই পূর্বনির্ধারিত

এর আগে দীপকে বলেছিলেন, “ভোটে কারচুপি হচ্ছে। কিন্তু আপনি যদি কারচুপির নির্বাচনে অংশগ্রহণ করেন, তা হলে সেগুলিকে বৈধতা দেওয়া হয়ে যায়। নির্বাচন অবাধ এবং স্বচ্ছ, এমন একটি ভুল ধারণাও তৈরি হয়।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৪:১৬
মুম্বইয়ে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে সিজেপি নেতা অভিজিৎ দীপকে (মাঝে)। শুক্রবার, গাঁধীজয়ন্তীর দিন।

মুম্বইয়ে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে সিজেপি নেতা অভিজিৎ দীপকে (মাঝে)। শুক্রবার, গাঁধীজয়ন্তীর দিন। ছবি: পিটিআই

জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে আর এসআইআর ফ্রিজ় না-হলে নির্বাচনে লড়া অর্থহীন! এমনটাই মনে করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে। তিনি এ-ও মনে করেন, ভোটের ফল আগে থেকেই নির্ধারিত থাকে। আর তাই ‘মোদী ঝড়েও’ বিজেপি যে সমস্ত রাজ্যে জয় পায়নি, পরবর্তী সময়ে সেই সমস্ত রাজ্যে জয়ী হয়েছে।

সোমবার সাংবাদিকদের দীপকে বলেন, “আমি মনে করি, জ্ঞানেশ কুমার ইস্তফা না-দিলে আর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত না-হলে এই ধরনের ভোটে অংশগ্রহণ করার কোনও মানে হয় না। কারণ বিজয়ী কে হবেন, তা আগে থেকেই ঠিক করা রয়েছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “বিজেপি এমন সমস্ত রাজ্যে জিতছে, যেখানে মোদী ঝড়েও তারা জেতেনি। এটা সম্ভব হয়েছে জ্ঞানেশ কুমারের জন্য। জ্ঞানেশ কুমার পদত্যাগ করলে এবং এসআইআর ফ্রিজ় হলে বোঝা যাবে বিজেপি আদতে কতগুলি আসনে জিতেছে।”

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিরোধী দলগুলির উদ্দেশে কিছু প্রশ্ন তুলেছিলেন দীপকে। সিজেপি প্রধান বলেছিলেন, “ভোটে কারচুপি হচ্ছে। কিন্তু আপনি যদি কারচুপির নির্বাচনে অংশগ্রহণ করেন, তা হলে সেগুলিকে বৈধতা দেওয়া হয়ে যায়। নির্বাচন অবাধ এবং স্বচ্ছ এমন একটি ভুল ধারণাও তৈরি হয়।” দীপকে জানান, অস্তিত্ব রক্ষা করার জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি ‘কারচুপির’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সূত্রেই বিরোধী দলগুলির উদ্দেশে সিজেপি নেতা প্রশ্ন করেন, “যখন ভোট চুরি হয়ে যাচ্ছে, আপনাদের বিধায়ক-সাংসদদের ভাঙিয়ে নেওয়া হচ্ছে, দল ভেঙে দেওয়া হচ্ছে, তখন কোন ধরনের অস্তিত্ব টেকানোর চেষ্টা করছেন আপনারা?”

Gyanesh Kumar CJP Abhijeet Dipke

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy