Advertisement
E-Paper

সিজেপির কর্মসূচিতে গিয়ে অসুস্থ! মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের প্রতিবাদীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল ঠাণের বাসিন্দা। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শিবাজি পার্কে সিজেপির আন্দোলনস্থলে পৌঁছোন তিনি। ৫টা নাগাদ তাঁর শরীর খারাপ হতে শুরু করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৫:০৫
মুম্বইয়ে সিজেপির কর্মসূচি।

মুম্বইয়ে সিজেপির কর্মসূচি। — ফাইল চিত্র।

জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) কর্মসূচি করে মুম্বইয়ে। সেখানে যোগ দিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যক্তি। শিবাজি পার্ক থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই। তাঁর বয়স ৭৫ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল ঠাণের বাসিন্দা। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শিবাজি পার্কে সিজেপির আন্দোলনস্থলে পৌঁছোন তিনি। ৫টা নাগাদ তাঁর শরীর খারাপ হতে শুরু করে। তাঁকে তাঁর বন্ধুরা এবং পুলিশ কাছের এক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার ৪টে নাগাদ মুম্বইয়ে সিজেপির ওই কর্মসূচি শুরু হয়। সে সময় ভ্যাপসা গরম ছিল। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন হাজার হাজার প্রতিবাদী। গরমে এবং ভিড়ের কারণে গোপাল অসুস্থ হয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy