Advertisement
E-Paper

পারাদ্বীপ উপকূলে বঙ্গোপসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ! ২৪ জন নাবিক নিয়ে ওড়িশা থেকে রওনা দিয়েছিল

দুর্ঘটনাটি ঘটেছে পারাদ্বীপ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে। ওড়িশা থেকে লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ২২:৫৯
Panama-Flagged ship sinks off Odisha\\\'s Paradip coast

পারাদ্বীপ উপকূলের কাছে জাহাজডুবি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওড়িশার পারাদ্বীপ উপকূলে জাহাজডুবি। পানামার ওই পণ্যবাহী জাহাজে ছিলেন ২৪ জন নাবিক। তাঁদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে পারাদ্বীপ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে। শুক্রবার লোহার আকরিক নিয়ে ওড়িশা উপকূল থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি।

সংবাদসংস্থা পিটিআই-কে এক কর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ওই জাহাজের ক্রুদের অধিকাংশই চিনের নাগরিক। তবে এখনও পর্যন্ত কত জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা জানা যায়নি। উদ্ধারকারী দল বা সেনাবাহিনীর তরফেও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। দুর্ঘটনাটি ঘটেছে পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৪৪৪ কিলোমিটার দূরে। ওই অঞ্চলে চলাচলকারী অন্য জাহাজগুলিকেও ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য আহ্বান জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

Ship Bay Of Bengal Paradip Port

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy