যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের সক্রিয় যোগাযোগ গড়ে তোলার উপরে জোর দিলেন দলের সভাপতি নিতিন নবীন। আজ অন্ধ্রপ্রদেশে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে তরুণদের প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষাগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার উপরে জোর দিয়েছেন তিনি।
গত জুলাইয়ে যন্তরে মন্তরের ছাত্র আন্দোলন অনেকাংশেই স্পষ্টকরেছে, যুব সমাজের একাংশ বিজেপির উপর আস্থা হারিয়েছে। আজ নিতিন বলেন, ‘‘দেশের ভবিষ্যৎ তরুণেরা। তাই বিজেপি কর্মীদের তাঁদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।’’ বিজেপি সভাপতির দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ ও সুশাসনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর পরামর্শ, যুব সমাজকে টানতেঅল্পবয়সিদের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আকর্ষণ বাড়াতে হবে। ওই সব ব্যাঙ্ক কর্তৃপক্ষদের তাঁর পরামর্শ, এ জন্য সেখানে ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ-সুবিধাগুলির ব্যাপারে যুব সমাজকে জানাতে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তর থেকেই প্রচারের কর্মসূচি নিতে হবে।