Advertisement
E-Paper

গ্রেটার নয়ডায় শিশুকে অপহরণ করে খুন! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে খুঁজে বার করল পুলিশ, মৃত্যু ‘এনকাউন্টারে’

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শিশুটি নিখোঁজ হয়ে যায়। মধ্য নয়ডার ইকোটেক ৩ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৫:০২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে খুঁজে বার করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিকের দাবি, অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময়েই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শিশুটি নিখোঁজ হয়ে যায়। মধ্য নয়ডার ইকোটেক ৩ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার স্বতন্ত্রকুমার সিংহ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পাঁচটি দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং বেশ কয়েকটি সূত্র মারফত অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে খুনের পর একটি বস্তায় করে নিয়ে যেতে দেখা গিয়েছে অভিযুক্তকে। শনিবার অভিযুক্তের হদিস পায় পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়। ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। দাবি, সেই সময় এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালান বলে দাবি। পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। এই ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy