Advertisement
E-Paper

এক কোটির ফ্ল্যাট, বেতনের পুরোটাই দেওয়ার জন্য চাপ! পণের অভিযোগ পুণের ইঞ্জিনিয়ারের, দেহ উদ্ধার

২০১৮ সালে রাহুল শকপালের সঙ্গে বিয়ে হয়েছিল তৃষ্ণার। তাঁর বাবা বালাকৃষ্ণ নিকমের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর নানা ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:৫২
ইঞ্জিনিয়ার তৃষ্ণা শকপাল। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ার তৃষ্ণা শকপাল। ছবি: সংগৃহীত।

শ্বশুরের নামে এক কোটি টাকার ফ্ল্যাট কিনে দিতে হবে। বেতনের পুরো টাকা তুলে দিতে হবে হাতে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের অভিযোগ তুলেছিলেন মহারাষ্ট্রের পুণের এক মহিলা ইঞ্জিনিয়ার। তার পর দেহ উদ্ধার হল তাঁর। মৃতার নাম তৃষ্ণা রাহুল শকপাল। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ বাপের বাড়ির সদস্যের।

পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে রাহুল শকপালের সঙ্গে বিয়ে হয়েছিল তৃষ্ণার। তাঁর বাবা বালাকৃষ্ণ নিকমের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর নানা ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। শাশুড়ির নামে বাবার পৈতৃক ভিটে লিখে দেওয়ার জন্য তৃষ্ণার উপর চাপ দিচ্ছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। শুধু তা-ই নয়, শ্বশুরের নামে এক কোটি টাকার ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য তৃষ্ণার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে নিকমের দাবি।

তদন্তকারী সূত্রের খবর, শারীরিক অত্যাচার বাড়তে থাকায় ২০২১ সালে বাপের বাড়ি চলে আসেন তৃষ্ণা। রাহুল বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই মামলা এখনও বিচারাধীন। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে তৃষ্ণার ঘর থেকে। সেখানে স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ এবং আর এক আত্মীয়ের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকেই পলাতক তৃষ্ণার শ্বশুরবাড়ির লোকেরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত মাসেই পুণের আরও এক ইঞ্জিনিয়ার আত্মঘাতী হন। বিয়ে হয়েছিল পাঁচ মাস আগে। ৫ লক্ষ টাকা পণের দাবিতে তাঁর উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। তার পরই তিনি আত্মঘাতী হন।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy