E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আদানির রেহাই নিয়ে রাহুলের তিরে মোদী

আমেরিকার আদালত মোদী-ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজ করে দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ০৯:১০
গৌতম আদানি।

গৌতম আদানি। — ফাইল চিত্র।

গৌতম আদানিকে আমেরিকায় প্রতারণা মামলা থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন বলে অভিযোগ তুললেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘‘ভারত এর বিপুল খেসারত দিচ্ছে।’’

গত কালই আমেরিকার আদালত মোদী-ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজ করে দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের বিচার বিভাগই আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজ করে দেওয়ার জন্য আদালতে প্রস্তাব রেখেছিল। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তা গ্রহণ করলেও বিচারক নিকোলাস জি গরউফিস ওই প্রস্তাবকে ‘প্রচণ্ড অস্বাভাবিক’ তকমা দিয়েছিলেন। কারণ, আমেরিকার প্রশাসন প্রথমে অভিযোগ তুলেছিল, গৌতম আদানি, সাগর আদানি ও অন্যরা ভারতে কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারকে ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত আদায় করেছিলেন। তার পরে সেই বরাত দেখিয়ে আমেরিকার শেয়ার বাজারে লগ্নিকারীদের থেকে টাকা তুলেছিলেন। পরে আমেরিকার বিচার বিভাগই প্রতারণার অভিযোগ প্রত্যাহারের আবেদন করে আদালতে। মামলাটি প্রত্যাহারে রাজিহয়েছে আদালত।

রাহুল তথা কংগ্রেসের তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল, মোদী সরকার আদানিকে বাঁচাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপস করে ফেলেছে। আমেরিকার শর্তে বাণিজ্য চুক্তিতে রাজি হয়ে গিয়েছে দিল্লি। আমেরিকার আদালত আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহারে রাজি হওয়ায় রাহুল আজ বলেছেন, ‘‘খালি চোখে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক বেশি কিছু রয়েছে। এক জন আপস করে ফেলা প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ বিকিয়ে দিতে বাধ্য হয়েছেন। ভারতকে তার জন্য বিরাট মূল্য চোকাতে হচ্ছে।’’ সরকারি সূত্রের অবশ্য দাবি, এর সঙ্গে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সম্পর্ক নেই। দু’দেশের মধ্যে চুক্তির কাঠামোতে ঐকমত্য হলেও এখনও চুক্তি সই হয়নি। কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারত চুক্তি করবে না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gautam Adani Congress NDA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy