E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জি রাম জি: রাহুল-খোঁচা

বিরোধীদের প্রশ্নের মুখে বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন দলের নেতাদের জি রাম জি আইন নিয়ে প্রচারে নামতে বলেছেন। মোদী সরকারও প্রচারে নেমেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৭:০৯
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

মনরেগা তুলে দিয়ে মোদী সরকার বিকশিত ভারত-জি রাম জি আইন চালু করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি অর্থ বরাদ্দ করবে বলে রাহুল গান্ধী অভিযোগ তুললেন।

বিরোধীদের প্রশ্নের মুখে বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন দলের নেতাদের জি রাম জি আইন নিয়ে প্রচারে নামতে বলেছেন। মোদী সরকারও প্রচারে নেমেছে। পাল্টা চাপ দিতে আজ রাহুল দিল্লিতে কংগ্রেসের মনরেগা সংক্রান্ত সম্মেলনে অভিযোগ তুলেছেন, মোদী সরকার বিকশিত ভারত-জি রাম জি আইন এনে শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে। এই আইনে কেন্দ্র ঠিক করবে, কোন রাজ্যের কোন পঞ্চায়েত কতটা কাজ করবে। ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিই অর্থ, কাজের বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পাবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আবার নরেন্দ্র মোদীর নিজেকে ‘চাওয়ালা’ বলে দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘‘উনি ভোট পাওয়ার জন্য নিজেকে চাওয়ালা বলেন। উনি কি কখনও চা বানিয়েছেন?’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
G RAM G Bill Rahul Gandhi BJP Central Government PM Narendra Modi Nitin Nabin Congress MNREGA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy