Advertisement
E-Paper

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে চায় পুতিনের রাশিয়া, সমর্থন আর‌ও দুই দেশের‌ও!

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বক্তৃতার সময়ে লাভরভ বলেন, “নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উপর বেশি জোর দেওয়া উচিত।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫০
(বাঁ দিকে) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ (ডান দিকে)।

(বাঁ দিকে) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ (ডান দিকে)। — ফাইল চিত্র।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হোক ভারতকে। নয়াদিল্লির সমর্থনে এগিয়ে এল রাশিয়া। শনিবার সে দেশের বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারত এবং ব্রাজ়িলকে পূর্ণ সমর্থন করার কথা জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জে পশ্চিমের দেশগুলির জন্য কোনও অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বক্তৃতার সময়ে লাভরভ বলেন, “নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উপর বেশি জোর দেওয়া উচিত।” একই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে পশ্চিমের দেশগুলির বিরোধিতা করেন। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারে পশ্চিমা দেশগুলির জন্য, বিশেষ করে জার্মানি এবং আমেরিকা ঘনিষ্ঠ জাপানের জন্য কোনও অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না। তাঁর সংযোজন, “আমরা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে। আমরা স্থায়ী পদের জন্য ব্রাজ়িল ও ভারতকে সমর্থন করি।”

দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে আগ্রহী ভারত। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতকে ক্রমাগত সমর্থন করছে রাশিয়া। পর্তুগাল এবং মরিশাস‌ও নয়াদিল্লির সমর্থনে এগিয়ে এসেছে।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র হল আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চিন। তা ছাড়াও ১০টি দেশ পর্যায়ক্রমে অস্থায়ী সদস্য হিসেবে কিছু সময়ের জন্য নির্বাচিত হয়। ভারত আট বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি ২০২১ এবং ২০২২ সালে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়।

স্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ভারত, ব্রাজ়িল, জার্মানি এবং জাপান জি৪ গোষ্ঠী তৈরি করেছে। এই চার দেশ চায় তাদের স্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত করা হোক। যদিও, জার্মানি এবং জাপানের বিরুদ্ধেই সুর তুললেন রুশ বিদেশমন্ত্রী।

Russia UNSC Security Council S. Jaishankar United Nations

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy