E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

এসসিও: বার্তা জয়শঙ্করের

কিরঘিজ়স্তানের বিশকেকে এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট-এর ২২ তম অধিবেশনে বক্তব্য রাখেন জয়শঙ্কর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০৭:১১
S Jaishankar

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

আঞ্চলিক স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য শাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশন (এসসিও)-এর সদস্যদের উচিত একসঙ্গে কাজ করা। আজ চিনকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কিরঘিজ়স্তানের বিশকেকে এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট-এর ২২ তম অধিবেশনে বক্তব্য রাখেন জয়শঙ্কর। তাঁর মতে, এসসিও-র আওতাধীন অঞ্চলে মধ্য এশিয়ার দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিনের অর্থনৈতিক করিডর নিয়ে আপত্তির কথা তুলে জয়শঙ্কর জানান, এসসিও অঞ্চলের মানুষদের সঙ্গে ভারতের গভীর বন্ধন রয়েছে। বৃহত্তর আর্থিক সহযোগিতার জন্য এই ঐতিহাসিক সম্পর্ককে নির্দিষ্ট ছাচে ফেলা উচিত। পণ্য চলাচলের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ঐতিহ্য, প্রথা, ভাষাগত সাদৃশ্যের কথাও উঠে আসে জয়শঙ্কর বয়ানে।

সাম্প্রতিক কালে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আধিপত্যের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে এসেছে ভারত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
S jaishankar SCO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy