E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আজ়ারবাইজান সফরে জয়শঙ্কর

এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পথ নির্ধারণ করা সম্ভব হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৫
এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

আট বছর আগে বিদেশমন্ত্রী হিসেবে এখানে শেষ বারের মতো এসেছিলেন সুষমা স্বরাজ। তার পর দীর্ঘ বিরতি পেরিয়ে আজ আজ়ারবাইজানের রাজধানী বাকু সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। পাশাপাশি আজ়ারবাইজানের বিদেশমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থার মতো ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা কী ভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পথ নির্ধারণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমরা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। বিভিন্ন কর্মসূচি ও পারস্পরিক আদানপ্রদান নিয়েও আলোচনা হয়েছে।” প্রসঙ্গত, অতীতে আজ়ারবাইজান পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এবং ভারতের কিছু কৌশলগত বিষয়ে ভিন্ন অবস্থান নেওয়ায়, সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছিল। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার একটি নতুন চেষ্টা করা হল বলে মনে করছে কূটনৈতিক মহল।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
S jaishankar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy