E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আসিয়ানে জয়শঙ্কর

সন্ত্রাসমূলক কাজকর্ম চালিয়ে গেলে তার ফলও ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট পক্ষকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৮:২৫
এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর। ফাইল চিত্র।

পহেলগামের পরে এই প্রথম জঙ্গি হামলা ঘটল অনন্তনাগের লাল চকে। আর ঠিক তার পরে ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, জঙ্গি কার্যকলাপে শূন্য সহনশীলতা রয়েছে ভারত সরকারের। সন্ত্রাসমূলক কাজকর্ম চালিয়ে গেলে তার ফলও ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। অর্থাৎ নাম না করে পাকিস্তানকেই আসিয়ান মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী,এমনটাই মনে করছে কূটনৈতিকমহল। জয়শঙ্কর স্পষ্ট করেছেন, যে কোনও সন্ত্রাসের পিছনে পুঁজি জোগানকে বন্ধ করা জরুরি। পাশাপাশি আসিয়ান মঞ্চ থেকে তিনি নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জলপথে বাণিজ্যের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Terrorism

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy