E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভোটমুখী পঞ্জাবে দায়িত্বে সচিন

বঘেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছিলেন না। ভোটের জন্য দু’মাস আগে যে সব কমিটিগুলি তৈরি হয়েছিল, তার মধ্যে এক মাত্র ইস্তাহার কমিটি ছাড়া অন্য কোনও কমিটি কাজ শুরু করতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯
সচিন পাইলট।

সচিন পাইলট। — ফাইল চিত্র।

আগামী বছরের গোড়ায় পঞ্জাবের বিধানসভা ভোটের আগে দলের সাধারণ সম্পাদক সচিন পাইলটের হাতে রাজ্যের দায়িত্ব ছেড়ে দিল কংগ্রেস হাইকমান্ড। ওই পদ থেকে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলকে সরিয়েদেওয়া হয়েছে।

বেশ কিছু দিন ধরেই পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। সেখানে দলের প্রবীণ নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংকে সরানোর দাবি করছিলেন। বঘেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছিলেন না। ভোটের জন্য দু’মাস আগে যে সব কমিটিগুলি তৈরি হয়েছিল, তার মধ্যে এক মাত্র ইস্তাহার কমিটি ছাড়া অন্য কোনও কমিটি কাজ শুরু করতে পারেনি। যা জেনে ক্ষুব্ধ হয় কংগ্রেস হাইকমান্ড। এবার বঘেলকে পঞ্জাবের দায়িত্ব থেকেই সরিয়ে দেওয়া হল। তাঁকে অসমের পর্যবেক্ষক করা হয়েছে। অসমের ভোটে কংগ্রেসের হারের পর ভাঁওয়ার জিতেন্দ্র সিংহ ওই দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।

আগামী বছরের শেষে গুজরাতের বিধানসভা নির্বাচন। সেখানে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রণদীপ সিংহ সুরজেওয়ালাকে দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। সুরজেওয়ালা এর আগে কর্নাটকের দায়িত্বে থেকে কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। সম্প্রতি কর্নাটকের মুখ্যমন্ত্রী বদলের বিষয়টিও তিনি মসৃণ ভাবে সামলেছেন। আজ নতুন দায়িত্ব দেওয়া হলেও সুরজেওয়ালাকে অবশ্য কর্নাটকের পর্যবেক্ষকের পদ থেকে সরানো হয়নি। এ ছাড়া, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশেও কংগ্রেসের পর্যবেক্ষক বদল করা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sachin Pilot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy