E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জঙ্গিদের বাড়ি ভাঙা হল কাশ্মীরে

বুধবার বেলা ১২টা নাগাদ লালচকে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। আচমকা আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৮:১৯
হারুন রশিদ গানাইয়ের বাড়ির ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে প্রতিবেশীরা। বৃহস্পতিবার।

হারুন রশিদ গানাইয়ের বাড়ির ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে প্রতিবেশীরা। বৃহস্পতিবার। পিটিআই।

জঙ্গিদের গুলিতে ৩৫ বছর বয়সি পুলিশকর্মী আশিক হুসেন কুরেশির মৃত্যুর ঘটনায়, দু’জন লস্কর-ই-তইবা জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায়। নিরাপত্তা বাহিনী উন্নত মানের বিস্ফোরক ব্যবহার করে গুড়ি গ্রামের জঙ্গি আদিল আহমেদ থোকরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওই রাতেই আরও একটি অভিযানে বিজবেহরার হাসানপোরা তাওয়েলার বাসিন্দা হারুন রশিদ গানাইয়ের একতলা বাড়িও গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে,২০১৮ সাল থেকে হারুন লস্কর-ই-তইবা-র সঙ্গে যুক্ত।

সূত্রের খবর, বুধবার বেলা ১২টা নাগাদ লালচকে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। আচমকা আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। কিন্তু জঙ্গিদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন আশিক হুসেন কুরেশি। তাঁকে অনন্তনাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই ২,৮০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটককরা হয়েছে।

বাড়ি ভাঙার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, ‘‘আমি পুলিশের অসন্তোষের বিষয়টি বুঝতে পারছি, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ কখনওই কাম্য নয়।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kashmir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy