Advertisement
E-Paper

নয়ডার বহুতলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দু’জনের! আবাসনে আটকা পড়েছিল ৫০টি পরিবার

গৌতম বুদ্ধ নগরের জয়েন্ট পুলিশ কমিশনার রাজীব নারায়ণ জানান, প্রাথমিক অনুমান ওই বৈদ্যুতিক বাইক থেকে আগুন ছড়িয়েছে। সেই আগুনের গ্রাসে পড়ে আবাসনের নীচে থাকা অন্য কয়েকটি গাড়িও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৫:৩৫
Several deaths after fire breaks out at Building in Noida

নয়ডার বহুতলে আগুন। ছবি: সংগৃহীত।

নয়ডার বহুতলে আগুন। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। তবে ওই বহুতলে আটকে পড়েছিল ৫০টি পরিবার। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে দমকলবাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, সকলকে নিরাপদে আবাসন থেকে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে নয়ডার ফেজ-৩ থানা এলাকার একটি আবাসনে আগুন লাগে। আগুনের সূত্রপাত একটি বৈদ্যুতিক বাইক (ইলেক্ট্রিক বাইক) থেকে। বাইকটি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। আর সেটা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী। প্রথমে তারা বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তার পরে ভিতরে ঢুকে আটকে পড়া পরিবারকে উদ্ধার করার কাজ শুরু করেন দমকলকর্মীরা।

গৌতম বুদ্ধ নগরের জয়েন্ট পুলিশ কমিশনার রাজীব নারায়ণ জানান, প্রাথমিক অনুমান ওই বৈদ্যুতিক বাইক থেকে আগুন ছড়িয়েছে। সেই আগুনের গ্রাসে পড়ে আবাসনের নীচে থাকা অন্য কয়েকটি গাড়িও। ফলে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়।

রাজীব জানান, ওই আবাসনটি পাঁচ তলার। নীচের তলায় গ্যারেজ ছিল। সেখানেই ওই বৈদ্যুতিক বাইকটি চার্জ দেওয়া হচ্ছিল। আর চার্জ দেওয়ার সময় ব্যাটারি ফেটে আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায়। সেই কারণে দু’জনের স্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাঁদের মৃত্যু হয়।

Fire breaks out Noida

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy