Advertisement
E-Paper

অহমদাবাদে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ! ঝলসে মৃত্যু অন্তত আট জনের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

অহমদাবাদে বস্ত্রাল শহরে আতশবাজির কারখানাটি রয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ সেখানে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৮:৫০
Several deaths in blast inside illegal Ahmedabad firecracker factory

শনিবার অহমদাবাদে বাজি কারখানায় বিস্ফোরণ। ছবি: পিটিআই।

গুজরাতের অহমদাবাদে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ন’জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

অহমদাবাদে বস্ত্রাল শহরে ওই আতশবাজির কারখানাটি ছিল। দমকল সূত্র উদ্ধৃত করে ‘এনডিটিভি’ জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ বিস্ফোরণের খবর পায় তারা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং র‌্যাফ। শুরু হয় উদ্ধারকাজ। একে একে দগ্ধ দেহ কারখানা থেকে বার করে আনা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় আহতদের।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই কারখানার লাইসেন্স অনেক দিন বাতিল হয়েছে। তার পরেও কী ভাবে ওই কারখানা চলছিল, উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, লাইসেন্স বাতিল হওয়ার পর একটি খামারে অবৈধ ভাবে বাজি কারখানা চলছিল।

এই বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে বলেও এক্স পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Firecracker Factory Blast Ahmedabad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy