E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সনিয়ার তোপ প্রধানমন্ত্রীকে

সনিয়া দাবি করেছেন, ‘‘২০২৬ সালের ২৯ জুলাই আমাদের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ, অথচ উপেক্ষিত দিন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ০৮:৪৩
(বাঁ দিকে) সনিয়া গাঁধী এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) সনিয়া গাঁধী এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

মনমোহন সিংহ নিজে একবার বলেছিলেন, তাঁর বিশ্বাস সংবাদমাধ্যমের চেয়ে ইতিহাস তাঁর প্রতি বেশি সদয় হবে। গত মাসে সুপ্রিম কোর্ট কয়লা ব্লক বণ্টন মামলায় সিবিআইয়ের সিদ্ধান্ত বহাল রেখেছে। অর্থাৎ, মনমোহনকে ছাড় দিয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রয়াত মনমোহনের হয়ে কলম ধরলেন সনিয়া গাঁধী। তিনিও ফিরিয়ে আনলেন ইতিহাসের কথা। সনিয়া লিখেছেন, ইতিহাস অবশ্যই সদয় হবে, মনমোহন সিংহকে একজন ‘নীরব, বিনয়ী, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’ হিসেবে মনে রাখবে।

একটি ইংরেজি দৈনিকে মঙ্গলবার প্রকাশিত তাঁর নিবন্ধে সনিয়া দাবি করেছেন, ‘‘২০২৬ সালের ২৯ জুলাই আমাদের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ, অথচ উপেক্ষিত দিন।’’

ওই দিনই সুপ্রিম কোর্ট কয়লা ব্লক মামলার রায় দেয় এবং সিবিআইয়ের ক্লোজ়ার রিপোর্ট গ্রহণ না করার জন্য নিম্ন আদালতকে ভর্ৎসনাও করে। এই দু’টি দিকই উল্লেখ করে সনিয়া লিখেছেন, সুপ্রিম কোর্টের এই রায় মনমোহন সিংহের বিরুদ্ধে পরিকল্পিত হেনস্থা তথা ‘উইচ হান্ট’-এর পূর্ণ অবসান ঘটাল। সনিয়ার অভিযোগ, মনমোহনকে কলঙ্কিত করার জন্য সুপরিকল্পিত ও সুসংগঠিত প্রচার চালানো হয়েছিল।

এর সঙ্গে আমলাতন্ত্র থেকে সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, নাগরিক সমাজ এবং আরএসএস ও বিজেপির বিভিন্ন পক্ষের যোগ ছিল বলে দাবি করেন তিনি। সনিয়ার কথায়, ‘‘আজ তাদের সেই ভিত্তিহীন প্রচারের অনিবার্য পরিণতি অর্থাৎ সারশূন্যতাপ্রকাশ্যে এসেছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sonia Gandhi Narendra Modi manmohan singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy