E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সনিয়া গান্ধীর আত্মজীবনী

সনিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ০৮:৪১
সনিয়া গান্ধী।

সনিয়া গান্ধী। — ফাইল চিত্র।

অনেক দিন আগেই তিনি আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছিলেন। এ বার সনিয়া গান্ধীর সেই আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশিত হতে চলেছে। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর এই আত্মজীবনীটি প্রকাশিত হবে আগামী ১০ নভেম্বর।

সনিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে।’’

তাঁর বক্তব্য, ‘‘আমার কথা পাঠককে সামাজিক ও রাজনৈতিক বদলের পরিপ্রেক্ষিত দেবে, যা আমি আমার এই সুন্দর দেশে গত ছয় দশক ধরে চাক্ষুষ করেছি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sonia Gandhi Congress Auto Biography

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy