E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘ইউসিসি লোডিং’…. দেওয়ানি বিধি নিয়ে জল্পনা শুরু

শেষে সংসদের ছবির সঙ্গে লেখা ‘ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি) লোডিং’। ফলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৮:৪৭

— প্রতীকী চিত্র।

“ওঁরা বলেছিলেন এই মোদী সরকার দুর্বল হবে, টিকবে না।’’ ভিডিয়োর শুরু এ ভাবেই। তার পরে রয়েছে মোদী সরকারের সাম্প্রতিক সাফল্যের তালিকা। শেষে সংসদের ছবির সঙ্গে লেখা ‘ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি) লোডিং’। ফলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

তৃতীয় মোদী সরকারের বর্ষপূর্তির আগে একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি। তাতে প্রথমে দেখা যাচ্ছে মল্লিকার্জুন খড়্গে, সঞ্জয় রাউতের মতো নেতাদের। তৃতীয় মোদী সরকার দুর্বল হবে ও টিকবে না বলে মন্তব্য করতে দেখা যাচ্ছে তাঁদের। এর পরেই তৃতীয় মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেছে বিজেপি। তার মধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ, মেহুল চোক্সীর গ্রেফতারি, মুম্বই হামলার চক্রী তাহাউর রানার আমেরিকা থেকে প্রত্যর্পণ, জমি কেলেঙ্কারিতে রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদ, সংশোধিত ওয়াকফ আইন পাশ, তিন রাজ্যে ভোটে জয়। এর পরেই সংসদের ছবির সঙ্গে দেখানো হয়েছে ‘ইউসিসি লোডিং…..’।

রাজনীতিকদের মতে, বার্তা স্পষ্ট। এ বার অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দিকে এগোবে মোদী সরকার। ইতিমধ্যেই বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হয়েছে ইউসিসি। কিন্তু এই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে নানা শিবিরে। আবার রাজ্যগুলি এই ধরনের আইন তৈরি করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। উত্তরাখণ্ড হাই কোর্টে এই আইনের বিরুদ্ধে একাধিক আবেদনও পেশ হয়েছে।

হাই কোর্টে পাল্টা দেওয়া একটি হলফনামায় উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, জাতীয় সংহতি, লিঙ্গসাম্য, অপরাধ হওয়ার আগেই তা রোখার ব্যবস্থা ও একত্রবাস (লিভ-ইন) সম্পর্কের ফলে যাঁদের জন্ম তাঁদের সুরক্ষার জন্যই এই আইন প্রয়োজন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Uniform Civil Code UCC BJP Central Government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy