E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘হাত’-এ আসবেন কি অমরিন্দর-রীতারা, জোর চর্চা

এই নিয়ে চর্চার মধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আগামী কয়েক দিনের মধ্যে এআইসিসি-র সচিব পদে বড় রকমের রদবদল করতে চলেছেনবলে সূত্রের খবর।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬
অমরেন্দ্র সিংহ।

অমরেন্দ্র সিংহ। ফাইল চিত্র।

আগামী বছর উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে দুই রাজ্যেই বেশ কয়েক জন কংগ্রেস ছেড়ে চলে যাওয়া গান্ধী পরিবারের এক সময়ের কয়েক জন ঘনিষ্ঠ নেতানেত্রী ফের কংগ্রেসে ফিরতে পারেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ কংগ্রেসে ফিরতে পারেন বলে জল্পনা তুঙ্গে। অন্য দিকে, উত্তরপ্রদেশে রীতা বহুগুণা জোশী ও অদিতি সিংহ ফের দলে ফিরতে চাইছেন বলেও কংগ্রেসের একাংশের দাবি। তাঁরা চাইলেও কংগ্রেসে ফেরানো উচিত কি না, তা নিয়েও দলের মধ্যে প্রশ্ন উঠেছে।

এই নিয়ে চর্চার মধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আগামী কয়েক দিনের মধ্যে এআইসিসি-র সচিব পদে বড় রকমের রদবদল করতে চলেছেনবলে সূত্রের খবর। আগামিকাল দিল্লিতে এআইসিসি-র সচিবদেরবৈঠক ডাকা হয়েছে। রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল সম্প্রতি এআইসিসি পদে নিয়োগের জন্য নিজেরা কংগ্রেসের বেশ কিছু নেতাদের ইন্টারভিউতে ডেকেছিলেন। তাঁদের নিয়োগ করে বেশ কয়েক জন এআইসিসি সচিবকে বিদায়জানানো হবে।

সম্প্রতি কংগ্রেস হাইকমান্ড রাজ্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের মধ্যে বেশ কিছু রদবদল করেছে। যেমন পঞ্জাবের ভার দেওয়া হয়েছে সচিন পাইলটকে। তিনি কাল থেকে পঞ্জাব সফর শুরু করছেন। এই সফরে ক্যাপ্টেন অমরিন্দর কংগ্রেসে ফিরবেন কি না, তা স্পষ্ট হতে পারে। পাঁচ বছর আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরে ক্যাপ্টেন কংগ্রেস ছেড়েছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। রাহুল সম্প্রতি মন্তব্য করেছেন, অমরিন্দর তাঁর প্রিয় বিজেপি নেতা। সনিয়া গান্ধীর সঙ্গে ক্যাপ্টেনের ব্যক্তিগত হৃদ্যতা রয়েছে।

উত্তরপ্রদেশে প্রয়াগরাজের প্রাক্তন সাংসদ, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী রীতা ও রায়বরেলী সদরের বিধায়ক অদিতি ফের কংগ্রেসে ফিরতে চাইছেন বলেও সূত্রের দাবি। দু’জনেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। দু’জনেই বিজেপিতে যোগ দেন। ক্যাপ্টেনকে ফেরানো নিয়ে পঞ্জাব কংগ্রেসে তেমন আপত্তি না থাকলেও উত্তরপ্রদেশের এই দুই নেত্রীকে কংগ্রেসে ফেরানো নিয়ে দলের মধ্যে ঘোর আপত্তি রয়েছে। কংগ্রেস নেতাদের বক্তব্য, বিজেপিতে কোণঠাসা হয়ে গিয়ে এঁরা ফিরতে চাইছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের প্রাক্তন সভাপতি আদিত্যনারায়ণ মিশ্র আজ ফের কংগ্রেসে যোগ দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের আগে মিশ্রের যোগদানকে ইতিবাচক দিক হিসেবে দেখছে কংগ্রেস। চার বছর আগে মিশ্র আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress BJP Amarinder Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy