E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভুটানের জল নিয়ে বিতর্ক: নীরব বিদেশ মন্ত্রকের কর্তা

বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, জল- সহ নানান বিষয়কে ঘিরে দু’দেশের সুসম্পর্ক ও যোগাযোগ আছে। তবে জল নিয়ে তথ্য বিনিময় হয়েছে কি না, তা তিনি পরে জানাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৯:৪১
বিপর্যস্ত উত্তরবঙ্গ।

বিপর্যস্ত উত্তরবঙ্গ। —নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পিছনে অন্যতম কারণ ইন্দো-ভুটান নদী কমিশন তৈরি না হওয়া, এমনটাই অভিযোগ রাজ্য সরকারের। বৃহস্পতিবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি দু' দেশের মধ্যে জল নিয়ে তথ্য আদানপ্রদানের বিষয়ে কিছু জানাতে পারেননি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ভুটান নদী কমিশন তৈরি না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, জল- সহ নানান বিষয়কে ঘিরে দু’দেশের সুসম্পর্ক ও যোগাযোগ আছে। তবে জল নিয়ে তথ্য বিনিময় হয়েছে কি না, তা তিনি পরে জানাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে। ভুটানের জলেই এত বড় ঘটনা ঘটেছে।’’ তিনি তখনই বলেন,, রাজ্যের ‘চাপে’ ১৬ অক্টোবর এ সংক্রান্ত বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্য থেকে আধিকারিককে পাঠানো হবে। তবে এই বৈঠক দিল্লিতে হয়েছে কি না, তা স্পষ্ট নয়। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, নদী বিষয়ক ভারত-ভুটান বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিতে জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অনুপ আগরওয়ালের দিল্লি আসার কথা ছিল। কিন্তু তিনি এসেছেন কিনা সেই তথ্য দিতে পারেনি রাজ্য সরকার।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bhutan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy