Advertisement
E-Paper

ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা পর পর বাইক এবং অটোতে ধাক্কা, মুম্বইয়ে বেপরোয়া গাড়ি পিষে দিল আইনজীবী তরুণীকে

পুলিশ জানিয়েছে, গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কৃষ্ণ চমনকর। তিনি দাবি করেছেন, ব্রেকে পা দেওয়ার পরিবর্তে তিনি ভুল করে অ্যাক্সেলেটরে চাপ দিয়ে ফেলেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯
প্রিয়ঙ্কা সাত্রা। ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা সাত্রা। ছবি: সংগৃহীত।

ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক বাইক এবং অটোতে ধাক্কা মেরে পালিয়ে গেল একটি এসইউভি। সেই দুর্ঘটনায় ছ’জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক আইনজীবী তরুণীর। মামলাতদ্বারওয়াড়ি-এসভি রোডের সংযোগস্থলে ট্রাফিক সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম প্রিয়ঙ্কা সাত্রা। তিনি পেশায় একজন আইনজীবী। স্বামী ময়ঙ্কের বাইকে করে বেরিয়েছিলেন তিনি। মামলাতদ্বারওয়াড়ি-এসভি রোডের সংযোগস্থলের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই সময় পিছন দিক থেকে একটি বেপরোয়া এসইউভি তিনটি অটোচালক, বাইক-আরোহীদের ধাক্কা মেরে এগোতে থাকে। সেই ধাক্কায় বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়েন প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী। প্রিয়ঙ্কার মাথায় আঘাত লাগে। তাঁর স্বামীও আহত হন।

প্রিয়ঙ্কা, তাঁর স্বামী এবং আহত আরও ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা প্রিয়ঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়ঙ্কার দুই সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কৃষ্ণ চমনকর। তিনি দাবি করেছেন, ব্রেকে পা দেওয়ার পরিবর্তে তিনি ভুল করে অ্যাক্সেলেটরে চাপ দিয়ে ফেলেছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখে পুলিশ। তবে তাঁর রক্তের নমুনায় কোনও অ্যালকোহল পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy