Advertisement
E-Paper

সামনে আচমকাই চলে এসেছিল ষাঁড়, ধাক্কা মেরে দু’টুকরো হয়ে গেল দ্রুতগতির এসইউভি, গুজরাতে মৃত ২

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষ মুহূর্তেও চালক গাড়িটি কাটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেটির গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫
দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

থড়াদ-ডীসা হাইওয়ে ধরে গুজরাতের রাজকোট থেকে রাজস্থানে যাচ্ছিল একটি এসইউভি। আচমকাই গাড়ির সামনে একটি ষাঁড় চলে আসে। দ্রুতগতিতে ছুটতে থাকা সেই গাড়ির সঙ্গে ষাঁড়ের ধাক্কা এতটাই জোরালো হয়েছিল যে, গাড়িটি মাঝখান থেকে দু’টকরো হয়ে যায়। গাড়ির ভিতরে থাকা চালক-সহ তিন আরোহীর মধ্যে দু’জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আর এক জনকে উদ্ধার করে অহমদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৭ সেপ্টেম্বর। থড়াদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে এসইউভি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষ মুহূর্তেও চালক গাড়িটি কাটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেটির গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। প্রথমে গাড়িটি ষাঁড়টিকে সজোরে ধাক্কা মারে। তার পর সেটি ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে দু’টকরো হয় যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তায় ছিটকে পড়েন গাড়ির আরোহীরা। স্থানীয়েরাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছে ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবায় ফোন করেন। তিন জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের এক জন আমরেলীর এবং অন্য জন রাজকোটের। ময়নাতদন্তের পর দু’জনের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy