Advertisement
E-Paper

শিক্ষিকাকে শ্লীলতাহানির ভিডিয়ো ভাইরাল, তিন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, আটক

শিক্ষিকা ছাত্রদের ডেকে বোঝান। কাজ না হওয়ায় মা, বাবাদের ডেকে সন্তানদের এ কাজ থেকে বিরত থাকার কথা বলেন। শিক্ষিকার অভিযোগ, তাতেও কাজ হয়নি। তাঁকে হেনস্থার পর শ্লীলতাহানিও শুরু হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৭:১২
শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে আটক তিন নাবালক পড়ুয়া।

শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে আটক তিন নাবালক পড়ুয়া। — প্রতীকী ছবি।

শিক্ষিকার শ্লীলতাহানি করে সেই ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে ৩ নাবালক পড়ুয়াকে আটক করল পুলিশ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের কিঠোরের একটি ইন্টারমিডিয়েট কলেজে।

পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষিকাকে বেশ কিছু দিন ধরেই ৩ ছাত্র হেনস্থা করছে বলে অভিযোগ। করা হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি। শিক্ষিকার উদ্দেশে করে বলা হচ্ছে কুরুচিকর কথা। শিক্ষিকা প্রথমে ছাত্রদের ডেকে বোঝান। তাতেও কাজ না হওয়ায় মা, বাবাদের ডেকে সন্তানদের এ কাজ থেকে বিরত থাকার কথা বলেন। কিন্তু শিক্ষিকার অভিযোগ, তাতেও কাজ হয়নি। তাঁকে হেনস্থার পর শ্লীলতাহানিও শুরু হয়। সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। ভিডিয়োর কথা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন শিক্ষিকা। পুলিশ অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শিক্ষিকা ক্লাসরুমের দিকে যাওয়ার সময় তাঁর সামনে চলে এসে তাঁকে প্রেমের প্রস্তাব দিচ্ছে ৩ ছাত্র। শিক্ষিকা বারণ করলে তাঁর গায়েও হাত দেওয়ার চেষ্টা করে তিন জন। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

কিঠোরে পুলিশের সার্কল ইন্সপেক্টর সূচিতা সিংহ জানিয়েছেন, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ওই ৩ ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Teacher Molestation Meerut Minor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy