E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ক্ষমা চাইল কিশোরী, এফআইআর ওঠেনি

মেয়েটির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, তার বয়স ২৫। আজকের ভিডিয়োতে সে অবশ্য দাবি করেছে, তার বয়স মাত্র ১৫। তার বিরুদ্ধে আনা হয়েছে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করায় উস্কানি, জনসমক্ষে অসদাচরণ ও মানহানির অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ০৮:১৪

—প্রতীকী চিত্র।

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যে মেয়েটির বিরুদ্ধে ‘জ়িরো এফআইআর’ দায়ের করা হয়েছিল, আজ সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে (আনন্দবাজার ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) প্রধানমন্ত্রী ও দেশের কাছে করজোড়ে ক্ষমা চাইল সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কালই তাঁর বিরুদ্ধে কুকথা বলা তরুণ প্রজন্মের সব বিক্ষোভকারীকে ক্ষমা করে বার্তা দিলেও এই কিশোরীর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া অভিযোগ অবশ্যএখনও তুলে নেওয়া হয়নি।

আজ সকালে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে এই ক্ষমাপ্রার্থনার ভিডিয়ো পোস্ট করেছে কিশোরী। হাত জোড় করে সে হিন্দিতে বলেছে, “সে দিন যন্তর মন্তরে সমাবেশে গিয়েছিলাম আমি। কয়েক জন বিক্ষোভকারী আমাকে উস্কেছিল। তার পরেই আমি এই ধরনের মন্তব্য করে ফেলেছি। আমার বয়স ১৫। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। চোখে চোখ রেখে কথা বলার সাহস আর আমার নেই। অনেক বাজে কথা বলে ফেলেছি।” তার কথায় “আমার কৃতকর্মের জন্য প্রধানমন্ত্রীজির কাছে এবং গোটা দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এতটাই লজ্জিত যে, নিজের দিকেও তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এটা আমার প্রথম এবং শেষ ভুল।”

মেয়েটির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, তার বয়স ২৫। আজকের ভিডিয়োতে সে অবশ্য দাবি করেছে, তার বয়স মাত্র ১৫। তার বিরুদ্ধে আনা হয়েছে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করায় উস্কানি, জনসমক্ষে অসদাচরণ ও মানহানির অভিযোগ। নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় দায়ের হওয়া এই ‘জ়িরো এফআইআর’ সংক্রান্ত তদন্তের জন্য পাঠানো হয়েছে পার্লামেন্ট স্ট্রিট থানায়। কিশোরীর বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে-সহ অনেকেই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
police investigation Cockroach Janata Party

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy