তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে আমেরিকায় যাওয়ার অনুমতি দিল না বিদেশ মন্ত্রক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেলঙ্গানার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করতে শুক্রবার ব্রিটেনে গিয়েছিলেন রেবন্ত। তাঁর সঙ্গে ছিল তেলঙ্গানা সরকারের একটি প্রতিনিধিদল। ব্রিটেন থেকে আমেরিকার বস্টনে যাওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন সফরের অনুমতি না-পাওয়ায় রবিবার লন্ডন থেকে দেশে ফিরে আসছেন রেবন্ত।
আরও পড়ুন:
কী কারণে রেবন্তকে আমেরিকায় যাওয়ার অনুমতি দেওয়া হল না, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জায়ায়নি বিদেশ মন্ত্রক। রেবন্তের সচিবালয়ের দাবি, রাজনৈতিক কারণেই আমেরিকায় যাওয়ার ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে অবস্থান স্পষ্ট করারও আর্জি জানিয়েছে তেলঙ্গানার কংগ্রেস সরকার।
রেবন্তের সচিবালয় সূত্রে খবর, গত ১৬ অগস্ট ব্রিটেন এবং আমেরিকা সফরের জন্য কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কেবল ব্রিটেন সফরের অনুমতি দেওয়া হয়। রেবন্তের আমেরিকা সফর নিয়ে হ্যাঁ বা না কিছু বলা হয়নি তখন। রেবন্তের নেতৃত্বাধীন বিরোধী দল ব্রিটেনে যাওয়ার পর জানানো হয় ওই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না।
এই ঘটনা প্রসঙ্গে রেবন্ত বলেন, “ছাত্রযুবদের ভবিষ্যৎ, রাজ্য এবং দেশের উন্নয়নের মতো বিষয় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। আমার সর্বদাই মনে হয় রাজনীতি আর নির্বাচনের ঊর্ধ্বে উঠে আমাদের দেশ গঠনের কথা ভাবা উচিত। তাঁর এই ব্রিটেন সফরের কারণ ব্যাখ্যা করে রেবন্ত জানান, বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে হায়দরাবাদ তথা ভারতে আনার জন্যই তাঁর এই উদ্যোগ।